ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম ছাড়তে হবে বলে মন্ত্রিত্বও নেননি মহিউদ্দিন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম ছাড়তে হবে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ এমনকি মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার চট্টগ্রামে গিয়ে সিটি করপোরেশনের সাবেক মেয়রের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এই নেতা তার সাহস ও নিষ্ঠার জন্য নিজ জেলা ছাড়িয়ে পরিচিতি পেয়েছিলেন গোটা দেশেই। জনপ্রিয়তার জন্য তাকে সমীহ করতেই হতো। চাইলে তিনি রাজধানীতে এসেও রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে পারতেন। কিন্তু তিনি তা চাননি।

ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চট্টগ্রামের রাজনীতির বাইরে যেতে বরাবরই আগ্রহ ছিল না মহিউদ্দিন চৌধুরীর।’

“বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীকে মন্ত্রী হতে বলেছিলেন, তিনি রাজি হননি। আমাদের নেত্রী তাঁকে প্রেসিডিয়াম সদস্য হতে বলেছিলেন, তিনি রাজি হননি। তিনি (মহিউদ্দিন) বলতেন, ‘আমার স্বপ্ন, আমার ধ্যান, আমার প্রাণ, আমার সবকিছুই হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের বাইরের নেতা হওয়ার আমার কোনো স্বপ্ন নেই’।”

‘বারবার নেত্রী তাঁকে বলেছেন, সেই অনুরোধ তিনি রাখেননি’- প্রয়াত নেতার স্মৃতিচারণ করে বলেন কাদের।

শুক্রবার সকালে ওবায়দুল কাদের চট্টগ্রামে গিয়ে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। কিছু সময় তিনি সেখানে অবস্থান করেন এবং দলীয় নেতাকর্মীদের সান্তনা দেন।

শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বন্দরনগরীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনবার নির্বাচিত এই মেয়রের মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতির মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতাল ও তাঁর বাসায় ছুটে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির নেতারাও যান। আসরের নামাজের পর নগরীর লালদীঘি ময়দানে জানাজা শেষে চশমা হিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে দাফন করার কথা রয়েছে। তার আগে বাদ জুমা নগরীর দলীয় কার্যালয়ে মহিউদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানায় নগরবাসী।

১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহীরা গ্রামে জন্ম নেন এই মহিউদ্দিন চৌধুরী। ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন তিনি। এরপর আরও দুই দফা তিনি ভোটের লড়াইয়ে জিতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম ছাড়তে হবে বলে মন্ত্রিত্বও নেননি মহিউদ্দিন: কাদের

আপডেট সময় ০৭:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭