ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

পল্লবীতে বাসের ধাক্কায় শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পল্লবী থানার মিরপুর সাড়ে ১১ বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর পল্লবী থানার মুসলিম বিহারী ক্যাম্পের মোহাম্মদ গোফরানের ছেলে বলে জানা গেছে।

পথচারী রাশেদ দৈনিক আকাশকে বলেন, আজ রাত পৌনে আটটার সময়ে মিরপুর সাড়ে ১১ বাংলা স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় সাজ্জাদকে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া নয়টার সময়ে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

পল্লবীতে বাসের ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭