ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বাড্ডায় গুলিবিদ্ধ যুবককের লাশ উদ্ধার

রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা ওই যুবককে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত ওই যুবকের নাম উজ্জল সরকার। তিনি মেরুল বাড্ডার তিন নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আবদুল আউয়াল সরকার।

প্রতিবেশী সুমন ব্যাপারী বলেন, আজ সন্ধ্যায় উজ্জল তার বাসায় ছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সন্ধ্যা সোয়া ছয়টার সময় কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাড্ডা থানার দায়িত্বরত এক কর্মকর্তা দৈনিক আকাশকে বলেন, কে বা কারা ওই যুবককে গুলি করেছে তা জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বাড্ডায় গুলিবিদ্ধ যুবককের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭