ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে পাসের হার ৭১.৩০ শতাংশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার কমে গেছে পাসের হার ও জিপিএ-৫। এবার পাস করেছে ৭১ দশমিক ৩০ শতাংশ। যা গত বছরের তুলনায় চার দশমিক এক শতাংশ কম। আর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৭৭৯ জন কম। রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।

পরীক্ষা নিয়ন্ত্রণ তরুণ কুমার বলেন, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। এ বছর এক লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আর গত বছর পরীক্ষার্থী ছিল এক লাখ ৭ হাজার ৯০ জন।

এবার পাস করেছে ৭১ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। সেখানে গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে চার দশমিক এক শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ছয় হাজার ৭৩ জন। গত বছরের চেয়ে এবার ৭৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে পাসের হার ৭১.৩০ শতাংশ

আপডেট সময় ০৪:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭