ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাইকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে বোনকে অপহরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর অদূরে টঙ্গীতে ভাইকে মারধর করে অস্ত্রের মুখে বোনকে অপহরণ করেছে বখাটেরা। বোনকে বার্ষিক পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পথে টঙ্গীর বড় দেওড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ওই বখাটে যুবকের নাম সাজিব সরকার।

অপহৃতা ওই স্কুল ছাত্রীর নাম ইয়াসমিন ইভা (১৪)। সে সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। অপহৃত ওই শিক্ষার্থীর বাবা বাবুল সরকার বলেন, ‘কিছুদিন ধরে এলাকার বখাটে সাজিব সরকার তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি সাজিবের মা-বাবাকে জানানো হলেও ইভাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া অব্যাহত রাখে সাজিব।’

জানা গেছে, বখাটের উৎপাতে কোন কূলকিনারা না পেয়ে পরিবারের সদস্যরা ইভাকে তার মামার বাড়ি পার্শ্ববর্তী পরান মণ্ডলের টেক এলাকায় পাঠান। সেখান থেকে ইভাকে প্রতিদিন আনা-নেয়া করতো তার মামাতো ভাই সুমন।

রোববার সকালে সুমন তার বোন ইভাকে নিয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে স্কুলে নিয়ে যাচ্ছিলো। এ সময় স্থানীয় আক্কেল আলী বাতেনের বাড়ির সামনে সাজিব সরকারসহ তার সহযোগীসহ মোটরসাইকেল ও মাইক্রোবাসে এসে তাদের পথরোধ করে। এরপর সুমনকে মারধর ও অস্ত্র দেখিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

মারধরের সময় সুমনের চিৎকারে পথচারীরা এগিয়ে এলেও অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এই ঘটনায় অপহৃতা ইভার বাবা বাবুল সরকার বাদী হয়ে স্থানীয় টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ‘অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ইভাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাইকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে বোনকে অপহরণ

আপডেট সময় ০২:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭