ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজনৈতিক প্রজ্ঞায় পিতাকে ছাড়িয়েছেন হাসিনা: জাফরুল্লাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির ‘প্রশংসা’ করলেন তার কঠোর সমালোচকদের একজন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি মনে করেন প্রজ্ঞার দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন এক সময়ের চীনপন্থী বাম নেতা।

একই অনুষ্ঠানে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী কথার জালে বিএনপিকে বেঁধে ফেলেছেন। এ থেকে বের হয়ে এসে আন্দোলনে নামতেও ফখরুলকে তাগাদা দেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘সবাই আজ প্রধানমন্ত্রীর প্রতি ক্ষুব্ধ তবে আমি ততোটা ক্ষুব্ধ নই। কারণ ইতিমধ্যে রাজনৈতিক প্রজ্ঞায় উনি উনার পিতাকে ছাড়িয়ে গেছেন।’

‘বিএনপির জন্য আন্দোলনই এক মাত্র পথ। অথচ প্রধানমন্ত্রী কথার জালে বিএনপিকে দিনে নয়াপল্টন এবং রাতে গুলশান অফিসে আটকে রেখেছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার ফাঁদে পড়ে আন্দোলন ব্যাহত না করতে বিএনপিকে পরামর্শ দেন তিনি। প্রশংসার পাশাপাশি শেখ হাসিনার সমালোচনাও করেন জাফরুল্লাহ। বলেন, শেখ হাসিনা ‘সুষ্ঠু’ নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। বলেন, ‘আপনি বলেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন আর হবে না, তাহলে ভয়টা কোথায়?’।

গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নির্বাচন নিয় প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। বলেন, ‘কিছু অসঙ্গতিপূর্ণভাবে প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রতি উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। আসলেই কী এটা উনার বক্তব্য নাকি ভারতের কারো কাছ থেকে পাওয়া নির্দেশ?’।

সৌদি আরবে খালেদা জিয়া ও তার পরিবারের বিপুল সম্পদের অভিযোগ তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কীভাবে বিএনপি আইনি ব্যবস্থা নেবে-মির্জা ফখরুলের কাছে এই প্রশ্নও রাখেন জাফরুল্লাহ।

বিএনপি মহাসচিবকে জাফরুল্লাহ বলেন, ‘আপনি বলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। প্রশ্নটা হচ্ছে আপনি কোন বিচারকের কাছে বিচার চাইবেন, সেই বিচার বিভাগ ও বিচারকদের সেই বিবেক কি আছে?’ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তারা তো বিচারের আগেই ফাঁসির আদেশ দিয়েছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজনৈতিক প্রজ্ঞায় পিতাকে ছাড়িয়েছেন হাসিনা: জাফরুল্লাহ

আপডেট সময় ১২:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭