ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সুফিয়ার কথা শুনে হাসলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়ার সঙ্গে কথা বলে চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কয়েকটি আইটি সংগঠনের সহযোগিতায় আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর আয়োজন করেছে, যার প্রতিপাদ্য হচ্ছে ‘রেডি ফর টুমরো’। গত নয় বছরেরও বেশি সময়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের যে অর্জন, তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এ বছরের প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়েছে।

বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রোবট সোফিয়া। মূলত মানুষের মতো হুবহু কথা বলতে পেরেই আলোচনা হংকংয়ের এই রোবট। ইতোমধ্যেই পেয়ে গেছে সৌদি আরবের নাগরিকত্ব। বর্তমানে ঢাকায় অবস্থান করছে রোবটটি। তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই। টিভি পর্দায় তার কথা বলা দেখে হেসেছেন শ্রোতা-দর্শকরাও। সে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে। বাংলাদেশের ডিজিটালাইজেশন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠান। চার দিনের এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া। বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হবে। ‘টেক টক উইথ সোফিয়া’ শিরোনামের এক অনুষ্ঠানে ১ হাজার ৭০০ দর্শণার্থী তাকে দেখার সুযোগ পাবেন।

উল্লেখ্য, রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবটিক। ২০১৫ সালের ১৯ এপ্রিল তারা এটি নির্মাণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সুফিয়ার কথা শুনে হাসলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭