ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সিভিল সার্জনকে তড়িঘড়ি করে জেল দেওয়া দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ সালাহ উদ্দিন শরিফকে তড়িঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি, এটা একটি দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নয় দিনব্যাপী ফ্রি বার্ন ও প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় আরও বলেন, একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের কর্মকর্তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় তড়িঘড়ি করে একজন সাবেক সিভিল সার্জনকে জেলে দেওয়া এটা একটি সমীচীন হয়নি, তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক, আমি আজ আইন মন্ত্রীকে বলেছি তাকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য, এবং সে আজ জেল থেকে ছাড়া পেতে পারে, সরকারী কর্মকর্তাদের মধ্যে এ ধরনের ঘটনা না হওয়ায় ভালো, সকল সরকারী কর্মকর্তারা জনগণের সেবক, সামান্য একটি ঘটনায় সঙ্গে সঙ্গে একজনকে যদি জেল দেওয়া হয় এটা একটি রিয়েকশন হতে পারে, আমরা সজাগ আছি আর যেনো এ ধরনের ঘটনা না ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ নভেম্বর শুরু হওয়া এ বার্ন ও প্লাস্টিক সার্জারি ক্যাম্পে ৮০ জন আউটডোর রোগীকে ও ২৫ জনকে বিনামূল্যে সার্জারি প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ড ও বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা।

এদিকে বিনামূল্যে ওই হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে রোগীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

মন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাই কমিশনারের পরামর্শদাতা ইধাম জুহুরি মোঃ ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মঞ্জুরুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসানসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সিভিল সার্জনকে তড়িঘড়ি করে জেল দেওয়া দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭