ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

শিশুদের লাইব্রেরি মুখী করতে সরকার কাজ করছে: সংস্কৃতি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান সরকার শিশুদের লাইব্রেরি মুখী করতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঐক্যবদ্ধভাবে মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত ‘বিয়োন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পটি এ উদ্যোগেরই একটি অংশ উল্লেখ করে নূর বলেন, শিশুদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আরো বেশী নেয়া জরুরি।

মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত বিয়োন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি, বাংলাদেশের অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রিশন এ্যান্ড এডুকেশনের অফিস ডিরেক্টর ক্যারল ভাসকুয়েজ এবং আইরেক্স এর রিজিওনাল ডিরেক্টর আরি কার্টজ।

মন্ত্রী বলেন, শিশুদের শৈশবকালকে আনন্দময় এবং তাদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশপাশি সংস্কৃতি চর্চা জরুরি। সরকার এ বিষয়টির দিকেই এখন যথেষ্ট গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে বাদ্যযন্ত্র এবং দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় দেশের লাইব্রেরিসমূহকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের কথা মাথায় রেখেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

এ সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সংস্কৃতি চর্চার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনস্টাইন যখন যেখানে যেতেন, সাথে একটি বক্স বয়ে বেড়াতেন। যার ভেতরে থাকত একটি বেহালা। শুধু শিশুদের জন্য নয়, সরকার প্রবীণদের জন্যও বিশেষায়িত লাইব্রেরি প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

শিশুদের লাইব্রেরি মুখী করতে সরকার কাজ করছে: সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭