ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গা ক্যাম্প মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্রমুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কক্সবাজারের কুতুপালং ও বালুখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোকে অবশ্যই মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্র থেকে মুক্ত রাখতে হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রত্যেক রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনের জন্য কাজ করছে। যতদিন তারা মিয়ানমারে নিজ বাসভূমে প্রত্যাবর্তন না করতে পারছে, ততদিন রোহিঙ্গারা যে ক্যাম্পে অবস্থান করবে, তা মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্র থেকে মুক্ত রাখতে হবে।’

এসময় মাদক ও সাম্প্রদায়িকতা মানুষকে অন্ধ ও কাণ্ডজ্ঞানহীন করে দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল হয়েছে সেই পথেই মাদকের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করবে।

মাদকের বিরুদ্ধে চারটি পরিকল্পনার কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকবিরোধী ট্রাস্ট ফোর্স গঠন, ধারাবাহিকভাবে প্রথমত ছয়মাসের অভিযান এবং সকল স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী পরিষদ গঠন করা যেতে পারে।

মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ক্লিনিক্যাল মনোরোগ বিশেষজ্ঞ সাদিয়া শারমিন উর্মি, মানস’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্রমুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭