ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মেধার মূল্যায়ন হলে জাতি দুর্নীতি মুক্ত হবে: বনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘তোমরা যারা আজ নবীন, একদিন তোমরাই হবে ভবিষ্যতের কর্ণধার। তোমাদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়। কেননা তোমরা অনেক কষ্ট করে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করার পর যখন দেখি টাকা ছাড়া চাকরি হয় না। তাই এ প্রথা ভাঙতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে। তাহলেই জাতি দুর্নীতিমুক্ত হবে। অনেক কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। তাকে এত সহজে ধূলিস্যৎ হতে দেয়া যাবে না। এজন্য তোমাদের সতর্ক থাকতে হবে।’

সোমবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী কলেজের জমকালো নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর অধিকাংশ একাডেমিক ভবনই এরশাদ ও বর্তমান আ.লীগ সরকারের আমলে নির্মিত হয়েছে। এই সরকারের সময়েই ইন্দুরকানী কলেজের অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এই কলেজের শিক্ষার্থীদের সংখ্যা দিনদিন বাড়ছে। তাই কলেজ কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে আর একটি নতুন একাডেমিক ভবন নির্মানের প্রক্রিয়া চলছে। তাছাড়া অনেক আগে থেকেই এই কলেজটি সরকারিকরণের দাবি ওঠেছে। এই কলেজটি অতি দ্রুত যাতে সরকারি হয় সে ব্যাপারে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, যারা ক্ষমতার অপব্যাবহার করে নিজেদের আখের গোছাতে চান। তাদের একদিন না একদিন জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।

আমার এলাকায় কাউকে আইন অমান্য করতে দেয়া হবে না। যারা কাজ না করে অফিসারদের হুমকি দিয়ে বিল তুলে নেন তাদের কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে।

তিনি আরো বলেন, আমি কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমার রাজনীতির ভাষা পরিষ্কার। কারো হুংকার, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করে তারা দেশ ও সমাজের শত্রু। স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও আজও দেশের রাজনীতির ধারা স্থিতিশীল হয়নি। তাই সমাজকে পরিবর্তনের ধারায় ফিরিয়ে আনতে অপশক্তির বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে।

মন্ত্রী এর আগে টগড়া-ইন্দুরকানী-বালিপাড়া-কলারন সড়কের পিএমপি মেজর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া পাড়ের হাট ইউনিয়নের ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

কলেজ গভর্ণিং বডির সভাপতি অ্যাড মো. আক্তারুজ্জামান তালুকদার ছগিরের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন ও প্রভাষক শারমিন হোসেনের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ সভাপতি এইচ এম শাহিন, যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, ছাত্রসমাজ নেতা জসিম উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

মেধার মূল্যায়ন হলে জাতি দুর্নীতি মুক্ত হবে: বনমন্ত্রী

আপডেট সময় ১২:১৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭