ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়র আনিসুল হক যে রোগে মারা গেলেন

আকাশ নিউজ ডেস্ক:

সেরিব্রাল ভাস্কুলাইটিস বা মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ রোগ। হঠাৎ করে এই বিরল রোগটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেকে এটাকে স্ট্রোক ভাবছেন। বিশেষ করে আমাদের মেয়র আনিসুল হক এই রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর অনেকেই জানতে চেয়েছেন সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগটি কী?

সেরিব্রাল ভাস্কুলাইটিস নামক রোগটির অপর নাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাস্কুলাইটিস। সেরিব্রাল ভাস্কুলাইটিসকে মস্তিষ্কের রক্তনালীর দেয়ালের প্রদাহ বলা হয়। মস্তিষ্কের রক্তনালীর এ ধরনের সমস্যা সচরাচর হয় না। আর যদি এ ধরনের সমস্যা হয় তাহলে মস্তিষ্কের রক্তনালীর রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় অথবা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কের ঐ এলাকাটি ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হয়। অনেক ক্ষেত্রে মস্তিষ্কে রক্তক্ষরণের মত অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে।

যাদের সেরিব্রাল ভাস্কুলাইটিস হয় তাদের নানাবিধ নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে যেমন- মাথাব্যথা, স্কিন র‌্যাশ বা ত্বকে দানা বের হওয়া, সব সময় দুর্বল অনুভব করা, জয়েন্ট পেইন, চলাফেরা করতে কষ্ট হওয়া, অনুভূতি লোপ পেতে থাকে এমনকি আচরণগত সমস্যাও হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেরিব্রাল ভাস্কুলাইটিস কোনো ধরনের পূর্ব লক্ষণ বা কোনো উপসর্গ ছাড়াই হতে পারে।

এছাড়া বিভিন্ন রোগের জটিলতা হিসাবেও সেরিব্রাল ভাস্কুলাইটিস হতে পারে। বিশেষজ্ঞগণ বলছেন, সেরিব্রাল ভাস্কুলাইটিস এক ধরনের বিরল রোগ এবং এধরনের রোগের ডায়াগনোসিসও বেশ দুরূহ। এছাড়া এধরনের রোগ থেকে নিজেকে রক্ষা করার কোনো পূর্ব প্রস্তুতিও নেওয়া কঠিন। তাই মস্তিষ্কের যে কোনো ধরনের সমস্যা অনুভূত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়র আনিসুল হক যে রোগে মারা গেলেন

আপডেট সময় ০৫:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭