ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার খসড়া প্রধানমন্ত্রীর দপ্তরে: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার চূড়ান্ত খসড়া এখন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দফতর হয়ে সেটা রাষ্ট্রপতির দপ্তরে যাবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বৃহস্পতিবার এ তথ্য জানান।

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচারণ বিধিামালার খসড়া নিয়ে গত আড়াই বছর ধরে সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপড়েন চলছে। এ পর্যন্ত টানা ২৭ বারের মতো গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষে আদালতে সময় নেওয়া হয়েছে।

সবশেষ গত ৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ সরকারকে ৩ ডিসেম্বরের মধ্যে গেজেটে প্রকাশের জন্য নির্দেশ দেন। এরপর গত ১৬ নভেম্বর রাতে রাজধানীর জাজেস কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, ‘বৈঠকে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এ গেজেট প্রকাশ করা হবে। ৩ ডিসেম্বরের আগেই গেজেট প্রকাশ করতে পারবো।’

এছাড়া গত ২১ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে (আপিল বিভাগের সঙ্গে বৈঠক) যে ড্রাফটটি অনুমোদন করেছি সেটার চূড়ান্ত ড্রাফট করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার খসড়া প্রধানমন্ত্রীর দপ্তরে: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:২৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭