ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকার চাইলে আগাম নির্বাচনে আমরা প্রস্তুত: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং এ ব্যাপারে কোনো আপস করবেন না।

বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এর আগে বিকালে সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিংক।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি- শুরু থেকে দাবি করে আসছে বিএনপি। তারা সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনেরও দাবি করে আসছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।

স্বাভাবিক হিসাবে আগামী বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা নিয়ে নির্বাচন কমিশন একটি রোডম্যাপও তৈরি করেছে। ইতোমধ্যে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে সংলাপও সেরেছে কমিশন।

আগাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে সিইসি বলেন, ‘আগাম নির্বাচনের বিষয়টা সরকারের ওপর নির্ভর করে। সরকার চাইলে সেটা করা যাবে। নির্বাচনের জন্য তো ৯০ দিন সময় থাকে। তারা যদি আগাম নির্বাচনের জন্য বলে, তখন আমরা পারবো। আমাদের ব্যালট বক্স আছে। শুধু পেপার ওয়ার্কগুলো লাগবে।’

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন,‘পোস্টাল ব্যালটে খুব একটা সাড়া পাওয়া যায় না। তাই আমি বলেছি যে, তিনশ আসনের নির্বাচনের জন্য আমাদের লোকজনের বিদেশে বাক্স নিয়ে যাওয়া সম্ভব না। তবে নিয়মটি এখনো বলবৎ আছে। যদি ইভিএম চালু হয়, তখন হয়তো এটা করা হবে।’

নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘এটা সম্ভব না। আমরা প্রস্তুত না। কিছু রাজনৈতিক দল এটির বিরোধিতা করেছে, সে জন্য আমরা এ নিয়ে কোনো বিতর্কে যাবো না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেট ট্যাক্সি: মহাকাশ যাত্রার সাশ্রয়ী ও নতুন দিগন্ত

সরকার চাইলে আগাম নির্বাচনে আমরা প্রস্তুত: সিইসি

আপডেট সময় ১২:২০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭