ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডুব’ দেখে আমার হাসি পেয়েছে : শাওন

আকাশ বিনোদন ডেস্ক:

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ডুব। ছবিটি মুক্তির আগে থেকে ফারুকীর সঙ্গে এটা নিয়ে নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বেশ বড়সড়ো ঝামেলা বাঁধে। পরে তা সংবাদ সম্মেলন, সেন্সরবোর্ড থেকে গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়।
এরপর ২৭ অক্টোবর ছবিটি মুক্তির পর সেই আলোচনার ছাইয়ে আগুন জ্বালিয়ে দেন হুমায়ূন ভক্ত, সাধারণ দর্শকরা। তাতে অবশ্য বরাবরই ফারুকী আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে গেছেন।
অন্যদিকে ছবি মুক্তির পর এটা নিয়ে খুববেশি মন্তব্য করেননি হুমায়ূন পত্নী শাওন। এবার প্রথমবার মুখ খুললেন তিনি, কলকাতার গণমাধ্যমে ‘ডুব’ চলচ্চিত্র প্রসঙ্গে কথা বললেন।
শাওন বলেন, ‘কলকাতায় আসার আগে আমি ডুব দেখেছি। হলে গিয়ে দেখতে পারিনি। একটা স্পেশাল শোতে দেখেছি। সত্যি কথা বলি ‘ডুব’ দেখে আসলে আমার হাসি পেয়েছে। যদি হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে বলি এটা হুমায়ূন আহমেদও হয়নি। হতে পারে অন্য কেউ। কিন্তু খুব জোর করে হুমায়ূন আহমেদকে ঢোকানোর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু এটা হুমায়ূন আহমেদ না। ‘ডুব’-এ হুমায়ূন আহমেদ নেই। হুমায়ূন আহমেদ অনেক বড় জিনিস। হুমায়ূন আহমেদ অন্য জিনিস। এটা হুমায়ূন আহমেদের বায়ো না। ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ূন আহমেদ না।’
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডুব’ দেখে আমার হাসি পেয়েছে : শাওন

আপডেট সময় ০৮:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭