ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তবে এর আগেই শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে। এ অবস্থায় সাকিব-মাশরাফিদের জন্য নতুন কোচের সন্ধানে বিসিবি। সে তালিকায় বিসিবির পছন্দের শীর্ষে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রস্তাবও দিয়েছিল বিসিবি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্লাওয়ার।

অ্যান্ডি ফ্লাওয়ারের বরাত দিয়ে জিম্বাবুয়ের সংবাদমাধ্যম ‘দ্য স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, ‘বাংলাদেশের প্রস্তাবে অভিভূত ফ্লাওয়ার। তবে ইংল্যান্ডের যুব দলের কোচ হিসেবেই আপাতত সন্তুষ্ট রয়েছেন তিনি। এখনই বাংলাদেশের কোচ হওয়ার উপযুক্ত সময় আসেনি বলেও মন্তব্য করেন জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।’

১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। অবসরের পর ২০০৭ সালে নিয়োগ পান ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে। দুই বছর পর পিটার মুরের জায়গায় ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পান। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছিল ইংলিশরা। ২০১২ সালে ইংল্যান্ডে দলের ওডিআই ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ফ্লাওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

আপডেট সময় ০৪:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭