ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

আলোচনায় সাবিনা রিমার ‘হৃদয়ের আয়না’

আকাশ বিনোদন ডেস্ক:

মডেল অভিনেত্রী সাবিনা রিমা অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়েছে গতকাল (শনিবার)। রোমান্টিক-সাইকো থ্রিলার গল্পে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেন বাজিমাৎ হয়েছেন এ তারকা। এতে রিমার বিপরীতে অভিনয় করেছেন সাগর আহমেদ, যিনি বড়পর্দায় ‘শেষ চুম্বন’ ছবিতে অভিনয় করেছিলেন। ‘হৃদয়ের আয়না’ পরিচালনা করেছেন ‘মুসাফির’ ছবির নির্মাতা আশিকুর রহমান।

রিমা বলেন, ‘এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প শোনার পরেই কাজটি করতে রাজি হয়ে যাই। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হবার পর থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের পুরো টিম স্বল্পদৈর্ঘ্যটি তৈরির সময় অনেক পরিশ্রম করেছন। বিশেষ করে এটি প্রকাশের পর ফোন করে, ফেসবুক ইনবক্সে সবাই এত এত প্রশংসা করেছেন সেটা বলে বোঝাতে পারবো না।’

এ স্বল্পদৈর্ঘ্যের টাইটেল গান ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়েছিল গেল আগস্টে। রোমান্টিক এ গানটি দিয়ে নজর কেড়েছিলেন রিমা। নতুন করে পুরো সাড়ে ২৯ মিনিটের ‘হৃদয়ের আয়না’ প্রকাশের পর আবার তিনি আলোচনায় এসেছেন। ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়েছে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে।

এটি দেখে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, প্রথম অর্ধেক একরকম হলেও, শেষের অর্ধেক অস্থির ছিল। আরেক মন্তব্য ছিল, বাংলাদেশের এ রকম ফিল্মই একদিন বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়াবে। অনেক ভালো লাগলো। এ রকমই হওয়া দরকার এদেশের বড় পর্দার সব ফিল্ম।

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্তর ‘অপরাজিতা’ সিরিয়ালে ছন্দিতা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সাবিরা রিমা। এই সিরিয়ালটি শেষ হওয়ার পর একই চ্যানেলের আরো একটি নতুন সিরিয়ালে কাজ করছেন তিনি। শিগগির আরো নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বলে জানালেন রিমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সাবিনা রিমার ‘হৃদয়ের আয়না’

আপডেট সময় ০৪:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭