ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেনিফার লরেন্সের তৃতীয় প্রেমও ভেঙে গেল!

আকাশ বিনোদন ডেস্ক:

জেনিফার লরেন্স হলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন। অভিনয় দক্ষতা ও রূপের গুণে জিতে নিয়েছেন অস্কার পুরস্কারও। বয়স, জাত-পাত সবকিছুকে পেছনে ঠেলে ২১ বছরের বড় পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কিরের প্রেমে মজেছিলেন। কিন্তু বছর না ঘুরতেই ভেঙে গেল সম্পর্ক।

২৭ বছর বয়সী লরেন্সের সঙ্গে ৪৮ বছর বয়সী ড্যারেনের দেখা হয় গত বছরের সেপ্টেম্বরেই মাদার ছবির সেটে। সেখান থেকেই সম্পর্ক গড়ায় ব্যক্তিগত সম্পর্কে, দেয়া-নেয়া শুরু হয় মন। তারা নিজেদের প্রেমের সম্পর্ক কখনো স্বীকার করেননি। চেষ্টা করে গেছেন চেপে রাখতে। মাদার ছবির প্রচারণা ও নিউইয়র্কে ছবিটির প্রিমিয়ার শোর সময় এ জুটিকে একত্রে ছবি তুলতে দেখা যায়।

তবে কতটুকুই আর চেপে রাখা যায়। নজরে পড়ে যায় তাদের এ সম্পর্ক। প্রথম তাদের একসঙ্গে দেখা যায় গত বছরের আগস্টে নিউইয়র্কের এক হোটেলে, একই বছরের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে তারা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে রাতের ভোজে অংশ নেন। এর পর মাত্র এক বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেনিফার লরেন্সের তৃতীয় প্রেমও ভেঙে গেল!

আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭