ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভূমধ্যসাগরে ৩১ শরণার্থীর প্রাণহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরে লিবিয়ার পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুইশ জনকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ত্রিপোলির পূর্বাঞ্চলের গারাবুলি উপকূলের কাছে ইউরোপের উদ্দেশে রওনা দেয়া শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে যায়। পাশেই ভাসমান শরণার্থীদের আরেকটি নৌকা উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। কোস্টগার্ড যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন একটি নৌকা পুরোপুরি ডুবে গেছে বলে জানান কোস্টগার্ডের এক কমান্ডার। তিনি বলেন, ‘নৌকাটি ডুবে গিয়েছিল এবং যাত্রীরা সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। তারা সাঁতরে উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমরা সমুদ্র থেকে প্রায় ৬০ জনকে জাবিত উদ্ধার করতে সক্ষম হই। তারা ডুবে যাওয়া নৌকার ভাসমান বিভিন্ন জিনিস আঁকড়ে ধরে প্রাণ বাঁচায়। অন্য নৌকায় থাকা আরও ১৪০ জনকেও উদ্ধার করা হয়েছে।’

এখন পর্যন্ত ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। যেগুলোর মধ্যে বেশ কয়েকটি শিশু। মৃতদেহগুলো ত্রিপোলির নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

শারণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার তথ্যানুযায়ী, এ বছর সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায় তিন হাজার শরণার্থী ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এদের বেশির ভাগই লিবিয়া হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভূমধ্যসাগরে ৩১ শরণার্থীর প্রাণহানি

আপডেট সময় ১২:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭