ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফির ব্যাটিং তাণ্ডবের কাছে গেইলও ম্লান!

আকাশ স্পোর্টস ডেস্ক:

‘ব্যাটিংটা মনোযোগ দিয়ে করলে মাশরাফি ভাই হতেন বিশ্বের সেরা অল-রাউন্ডার। ‘ সাকিব আল হাসানের কথাটি অতীত হলেও মাশরাফি যে ব্যাটিংটা ভুলেননি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়া কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুইজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।
মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি।

শনিবার বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাসকিন-বিজয়-সৌম্য সরকারদের চিটাগংকে তিন উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে গেইল-ম্যাককালামরা।

দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে ভাইকিংস।

জবাবে মাশরাফির ঝড়ো ইনিংস আর গেইল-মিঠুনের দায়িত্বশীল ইনিংসে ৭ উইকেট হারিয়ে রংপুর জয়ের বন্দরে পৌঁছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফির ব্যাটিং তাণ্ডবের কাছে গেইলও ম্লান!

আপডেট সময় ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭