ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আমাকে ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে: রবিনহো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান তারকা রবিনহোকে যৌন হয়রানির দায়ে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন মিলানের আদালত। ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা’র (এএনএসএ) বরাত দিয়ে এমন খবরই প্রকাশ পেয়েছে।

তবে রবিনহোর দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় তিনি কোনো ভাবেই জড়িত নন।

এ ব্যাপারে ইনস্টাগ্রামে রবিনহো পোস্ট করেছেন, ‘এই ঘটনায় আমি কোনো ভাবেই জড়িত নই। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। ’ শুধু তাই নয়, আইনজীবীর মাধ্যমে আদালতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। জানা গেছে, এই মামলার কোনও শুনানিতেই এখনো পর্যন্ত ইতালির আদালতে হাজিরা দেননি রবিনহো।

জানা যায়, ২০১৩ সালের ২২ জানুয়ারি মিলানিস নাইট ক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে লাঞ্ছিত করার অভিযোগে ছয় অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে একজন সাবেক এই এসি মিলান তারকা। এছাড়া, ধর্ষণের শিকার ভুক্তভোগীকে ৬০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।

রবিনহোর কারাদণ্ডের নির্দেশ দিলেও তার পাঁচ সঙ্গীর কোনও খোঁজ না মেলায় তাদের বিচার আপাতত স্থগিত রাখা হয়েছে।

মিলানের হয়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত খেলা রবিনহো বর্তমানে স্বদেশী ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে খেলছেন। গত জানুয়ারিতে ব্রাজিলের জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

আমাকে ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে: রবিনহো

আপডেট সময় ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭