ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেক থেকে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া তিন মাস বয়সী শিশু জীমকে উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। মঙ্গলবার বিকালে শাহবাগ থানা পুলিশের একটি দল ফতুল্লার কাশিপুর এলাকায় মনোয়ারা বেগম নামে এক নারীর বাসা এলাকা থেকে তাকে উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার দৈনিক আকাশকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলাও নেয়া হবে বলে তিনি জানান।

তবে ফতুল্লা থানার উপপরিদর্শক মো. সেলিম বলেছেন, গ্রেপ্তারের পর মনোয়ারা বেগমের দাবি, শিশুটিকে তার কাছে বিক্রি করা হয়েছিল। বিনিময়ে শিশুটির মা সুমাইয়া আকতার ১০ হাজার টাকা নিয়েছিলেন। সুমাইয়া নিজে তাঁর কাছে শিশুটিকে তুলে দেন মনোয়ারা বেগমের কাছে। এই ফুটেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা আছে।

এদিকে শিশু চুরির এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির প্রধান হলেন হাসপাতালের উপপরিচালক (অর্থ) বিদ্যুৎ কান্তি পাল। অন্য দুই সদস্য হলেন হাসপাতালের সহকারী পরিচালক মো. আবু জাহের ও সাইদুজ্জামান। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশে থাকা তিন মাসের শিশু (জিম) চুরি হয় বলে অভিযোগ করে তার পরিবার।

সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জুয়েল মিয়া রিকশাচালক। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আকতার তাঁকে দেখাশোনার জন্য শিশুটিকে নিয়ে রাতে হাসপাতালে ছিলেন। একপর্যায়ে শিশুটিকে পাশে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরে শিশুটিকে আর খুঁজে পাননি। রাতেই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন তাঁরা।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির স্বজনেরা অভিযোগ করেন। আমরা পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢামেক থেকে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭