ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ সরকার কামনা করে: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক এটা সরকার আন্তরিকভাবে কামনা করে। ফাঁকা মাঠে গোল দিতে আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা-মূলক নির্বাচন চায়।

বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা আদালতে বিচারাধীন, এখনও রায় হয়নি, বিএনপি নেতারা কিভাবে বুঝলেন যে, বেগম জিয়ার কারাদণ্ড হচ্ছে। কারাদণ্ড হলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না। কেন বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ে বিভ্রন্তি সৃষ্টি করছেন। মামলাটি নিম্ন আদালতে রয়েছে। কারাদণ্ড হলেও সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর মহিপাল সিক্সলেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি জানান, ১৮১ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভারটি বিজয়ের মাস ১৬ ডিসেম্বর আগেই নির্মাণ কাজ শেষ হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহের কোন একদিন প্রধানমন্ত্রী সময় দিলে তা উদ্ভোধন হবে। নির্ধারিত সময়ের ৬মাস আগে সেনাবাহিনী এই কাজটি শেষ করতে যাচ্ছে বলে মন্ত্রী জানান।

এসময় উপস্থিত ছিলেন ৩৪ ইসিবি ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল মজিদ, ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ফেনী পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ সরকার কামনা করে: সেতুমন্ত্রী

আপডেট সময় ১০:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭