ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা

আকাশ বিনোদন ডেস্ক:

পুরো সঙ্গীত বিশ্বের অন্যতম প্রধান আয়োজনগুলোর একটি হল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীত অঙ্গনের বড় বড় তারকারা এবারও দ্যুতি ছড়ালেন সেখানে। লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারের সন্ধ্যাটা তাই ছিল বর্ণিল ও ঝলমলে। স্থানীয় সময় বিকেল ৫ টায় সেখানেই শুরু হয় মিউজিক অ্যাওয়ার্ডের ৪৫ তম আসর। এবারের আসরের সঞ্চালক ছিলেন গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী ট্রেসি এলিস রোজ।

এবারের আসরে আর্টিস্ট অব দ্য ইয়ারের পুরস্কার উঠেছে পপ তারকা বুনো মার্সের হাতে। খালি হাতে ফেরেননি পপ সম্রাজ্ঞী হিসেবে খ্যাত লেডি গাগা। তিনি পেয়েছেন সেরা ফিমেল আর্টিস্টের পুরস্কার। আর সেরা পপ/রক গ্রুপের পুরস্কার উঠেছে ‘ইমাজিন ড্রাগন’।নিয়াল হোরানের হাতে উঠেছে বছরের সেরা নবাগত শিল্পীর পুরস্কার।

যথারীতি পুরস্কার মঞ্চেও ঝড় তুলেছে বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘দেসপাসিতো’ গানটি। পুরো একটা দেশের ভাগ্য বদলে দেয়া এ গানটির কপালে জুটেছে কলেবোরেশন অব দ্য ইয়ার পুরস্কার। এর শিল্পীরা হলেন লুই ফোন্সি ও ড্যাডি ইয়াঙ্কি ফিচারিং জাস্টিন বিবার।

সঙ্গীত দুনিয়াকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়া চেষ্টার বেনিংটনের লিংকিং পার্ক জিতেছে ফেভারিট অল্টারনেটিভ ব্যান্ডের পুরস্কার। পুরো অনুষ্ঠান জুড়ে সবাই বুঁদ হয়েছিলেন সঙ্গীতের মহা তারকা নিক জনাস, লেডি গাগা, ক্রিস্টিনা এগুলিয়া, সেলেনা গোমেজ এবং ফ্লোরিডা গর্জিয়া লাইনের পরিবেশনায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা

আপডেট সময় ১২:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭