ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মা সবার জীবনে মহীয়সী নারী: সংস্কৃতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মা সবার জীবনে মহীয়সী নারীর ভূমিকা পালন করে থাকেন, বিশেষ করে মেয়েদের জীবনে। মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মায়েরাই অগ্রজ ভূমিকা পালন করেন। তিনি বলেন, তাদের মূল ভূমিকা থাকে অনুপ্রেরণা দানকারী ও উৎসাহদাতা হিসেবে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ঢাকা লিট ফেস্টিভালের অনুষ্ঠান সূচির অংশ হিসেবে ‌‘হার স্টরিজ অ্যাডবেঞ্চার অব সুপারগালর্স’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও হোম গ্রাাউন সুপার গালর্স শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

মেয়েদের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে জীবন সঙ্গীর ভূমিকাও কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, অনেক সময় দেখা যায়, স্বামী ও পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহের অভাবে অনেক প্রতিভা সম্পন্ন নারী অকালে হারিয়ে যায়। এ ক্ষেত্রে হার স্টরিজ অ্যাডবেঞ্চার অব সুপারগালর্স’ শীর্ষক গ্রন্থটি নতুন প্রজন্মকে জীবনে সফল হতে অনুপ্রেরণা যোগাবে।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম নারী যুদ্ধ-বৈমানিক নাইমা হক ও তামান্না-ই-লুৎফি, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার, সাফ গেমসে ভারোত্তলনে স্বর্ণপদক জয়ী মাবিয়া আখতার এবং শিক্ষাবিদ ও স্কলাস্টিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. সেওতি সবুর। উল্লেখ্য, হার স্টরিজ এডবেঞ্চার অব সুপারগালর্স-এ বাংলাদেশের ২০ জন অসাধারণ ও প্রতিভাময়ী নারীর জীবনের গল্প নিয়ে সংকলিত শিশু গল্পগ্রন্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মা সবার জীবনে মহীয়সী নারী: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭