ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার লাখ ডলারে বিক্রি হল বব ডিলানের সেই গিটার

আকাশ বিনোদন ডেস্ক:

গানের কবি বব ডিলানের জন্য বাংলাদেশের মানুষের রয়েছে আলাদা দুর্বলতা। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন।  ১৯৭১ সালের ১ আগস্ট পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। ওই সময় কনসার্ট ফর বাংলাদেশে যে গিটার বাজিয়েছিলেন বব ডিলান, সেটি নিলামে বিক্রি হয়েছে। তিন লাখ ৯৬ হাজার ডলারে এটি বিক্রি হয়।

গত শনিবার ডালাসে হেরিটেজ অকশনসের নিলামে পরিচয় গোপন রেখে এক ক্রেতা ১৯৬৩ সালে তৈরি মার্টিন ডি-টোয়েন্টিএইট অ্যাকুস্টিক গিটারটি কিনে নেন।

আয়োজকরা আশা করেছিলেন, সাহিত্যে নোবেলজয়ী ডিলানের ওই গিটারের ডাক তিন লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত নিলামের দাম তাদের আশা ছাড়িয়ে যায়।

১৯৬০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আরও অনেক কনসার্টে গিটারটি বাজিয়েছেন বব ডিলান। পরে তিনি হাতে তুলে নেন গিবসন। ১৯৭৭ সালে ওই মার্টিন ডি-টোয়েন্টিএইট ৫০০ ডলারে বিক্রি করে দেন তার গিটার মেরামতকারী ল্যারি ক্রেইগের কাছে।

চার দশক যত্ন করে সংরক্ষণের পর ক্রেইগই গিটারটি নিলামের জন্য হেরিটেজ অকশনসকে দেয়।- ফক্স নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার লাখ ডলারে বিক্রি হল বব ডিলানের সেই গিটার

আপডেট সময় ০৬:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭