ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় ‘জাস্টিস লিগ’

আকাশ বিনোদন ডেস্ক:

জ্যাক স্নাইডার এর পরিচালনায় ১৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘জাস্টিস লিগ’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ যেখানে শেষ হয়েছিল, জাস্টিস লিগের শুরুটা ঠিক সেখান থেকে, সুপারম্যানের মৃত্যুর সংবাদ দিয়ে। তবে মৃত্যু হলেও লুইস লেনের স্বপ্নের মধ্যে দেখা দেয় সুপারম্যান। অন্যদিকে স্বপ্নের মধ্যে পৃথিবীকে ধ্বংস হতে দেখেন ব্যাটম্যান। আক্রমণ আসছে জানাতেই ওয়ান্ডার ওমেন ব্রুস ওয়েনকে জানান ভয়াবহ এক পরিণামের মুখোমুখি দাঁড়িয়ে তারা, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মোকাবিলা করতে হবে আগের চেয়েও শক্তিশালী এক শত্রুকে। ছবিতে এই তিন সুপারহিরো ছাড়াও দেখা যাবে দ্য ফ্ল্যাশ, সাইবর্গ ও আ্যকুয়াম্যানকেও। ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেক, সুপারম্যান চরিত্রে হেনরি কেভিল ও ওয়ান্ডার ওমেন চরিত্রে গল গ্যাডটের পাশাপাশি তিনটি চরিত্রে দেখা যাবে এজরা মিলার, রে ফিশার এবং জেসন মোমোয়াকে। এ নিয়ে ওয়ান্ডার ওমেন চরিত্রে তৃতীয়বারের মতো হাজির হচ্ছেন গল গ্যাডট।

৩০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি ‘জাস্টিস লিগ’ মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে আলোচনার পারদ ততই উপরে উঠছে। নড়ে-চড়ে বসছেন প্রতিদ্বন্দ্বী ও সমালোচকরা। এখন দেখা যাক বক্স অফিস কী বলে!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় ‘জাস্টিস লিগ’

আপডেট সময় ০১:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭