ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কাজে মন ও শ্রম না দিলে সফল হওয়া যায় না’

আকাশ বিনোদন ডেস্ক:
অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে যেখানেই যাচ্ছেন সেখানেই প্রায় সময় অনেককে বলতে শোনেন ‘আমার সাথে কোনো চালাকি চলবে না।’ একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের গুড়া মসলার বিজ্ঞাপন বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রতিদিন প্রচার হচ্ছে। আর এই বিজ্ঞাপনের ৩টি সংলাপের একটি ‘আমার সাথে কোনো চালাকি চলবে না’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় আছেন দীপা খন্দকার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রনি।
এরইমধ্যে দীপা খন্দকারের উপস্থাপনায় শেষ হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হাউজ ওয়াইফ’ এবং প্রচার শেষ হয়েছে তার অভিনীত আকরাম খান পরিচালিত ‘হাউজ ওয়াইভস’ ধারাবাহিক নাটকের কাজ। এছাড়া তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক হলো ‘গল্প শেষে ঘুমের দেশে’।
চৈতি প্রিয়া পরিচালিত এই ধারাবাহিক নাটকটি দূরন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এটাই তার বর্তমান সময়ের একমাত্র অভিনীত ধারাবাহিক নাটক। এছাড়া সত্য ঘটনা অবলম্বনে সম্প্রতি তিনি জয়ন্ত রোজারিও নির্দেশনায় প্রতিবন্ধীকে ঘিরে এগিয়ে যাওয়া গল্পের নাটক ‘বাড়িয়ে দাও তোমার হাত’ নাটকে অভিনয় করেছেন। এই নাটকে অভিনয় করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে বলে জানান তিনি।
নতুন বিজ্ঞাপন এবং নাটকে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে যে সংলাপটি আমি বিজ্ঞাপনে বলছি সেটি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর জয়ন্ত রোজারিওর নির্দেশনায় প্রতিবন্ধীকে নিয়ে গল্পের নাটকটিতে কাজ করতে বেশ ভালো লেগেছে। যেহেতু ঘটনাটি সত্য, তাই আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি। কাজে মন ও শ্রম না দিলে সফল হওয়া যায় না।’
এই নাটকে দীপা খন্দকারের সহশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘কাজে মন ও শ্রম না দিলে সফল হওয়া যায় না’

আপডেট সময় ১০:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭