ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন

আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোকে কি পরের বছর রিয়াল মাদ্রিদে খেলতে দেখা যাবে? হঠাৎ করে এই প্রশ্নটা তোলপাড় ফেলছে ফুটবল বিশ্বে। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষিপ্ত রোনালদো নাকি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করতে একেবারেই রাজি নন। এই মৌসুমের শুরু থেকেই ক্লাবের সঙ্গে রোনালদো সম্পর্ক খারাপ হচ্ছে বলে খবর। শোনা যাচ্ছে, রোনালদো নাকি মনে করছেন, ক্লাবে তিনি প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। যে জন্য এই দাবি।
রোনালদো যে রিয়ালে খুব একটা খুশি নন, তার ইঙ্গিত আগেও ছিল। সি আর সেভেন নিজেই বলেছিলেন, ‘আমি আর নতুন করে চুক্তি করতে চাই না।’ কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল ২০২১ পর্যন্ত। কিন্তু এখন হঠাৎ খবর ছড়িয়েছে যে এই মরসুমের শেষেই তিনি ক্লাব ছাড়তে চান। আগামী জুন মাসের পরে তিনি আর ক্লাবে থাকতে চান না।
একটি স্প্যানিশ টিভি চ্যানেলের সাংবাদিক এও দাবি করেছেন, রোনালদো নাকি তাঁর ইচ্ছের কথা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ-কে জানিয়ে দিয়েছেন। কিন্তু এও শোনা গিয়েছে, পেরেজ নাকি তার কথা মানতে চাননি। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন রোনালদো। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েনও বেড়েছে বলে খবর। রোনালদো বুঝিয়ে দিয়েছেন, ভাল প্রস্তাব এলে তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন

আপডেট সময় ১২:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭