ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রোফাইল থেকে বাংলাদেশের নাম মুছে ফেললেন হাতুরুসিংহে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বৃহস্পতিবার হঠাৎ করেই জানা গেল বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চান্দিকা হাতুরুসিংহে। ২০১৪ সাল থেকে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের প্রধান কোচের দায়িত্ব পালন করলেও লঙ্কান এই কোচের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেখলে অন্তত তা বোঝার কোনো উপায় নেই। যেন তিনি বাংলাদেশের কোচ ছিলেনই না কখনও।

টুইটারে বাংলাদেশের কোচ থাকার কোনো তথ্যই নেই। বাংলাদেশ সম্পর্কিত সকল তথ্য সড়িয়ে ফেলেছেন ৪৯ বছর বয়সী হাতুরুসিংহে। সেখানে শুধু লেখা আছে, পেশাগতভাবে ক্রিকেট কোচ ও শ্রীলঙ্কার সাবেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার। সেখানে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার আগে তার প্রোফাইলে বাংলাদেশের নাম উল্লেখ করা ছিল।

বাংলাদেশের নামের পাশাপাশি তিনি তার টুইটারের প্রোফাইলের ছবিও পাল্টে ফেলেছেন। যেখানে আগে বাংলাদেশের অনুশীলনের জার্সি পরিহিত ছবি ছিল সেখানে এখন দেখা যাচ্ছে অন্য ছবি। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগেই কেন এভাবে তিনি বাংলাদেশকে সড়িয়ে দিচ্ছেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

গেল নয় নভেম্বর ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতুরুসিংহের পক্ষ থেকে পদত্যাগপত্র বিসিবির কাছে পাঠানো হয়েছে। এরপর থেকেই তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বিসিবির পক্ষ থেকে। কিন্তু তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। তবে সর্বশেষ শনিবার তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানা যায়। কিন্তু দুই পক্ষের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে সাফল্য এনে দিলেও ব্যক্তিগতভাবে ড্রেসিংরুমে নিজেকে নিয়ে সন্তুষ্ট নন এই লঙ্কান কোচ। অবশ্য বাংলাদেশের দায়িত্ব তিনি আগেই ছাড়তে চেয়েছিলেন। গেল বছরের অক্টোবরেও বিসিবিকে পদত্যাগপত্র জমা দেন তিনি। সেবারও বিসিবির পক্ষ থেকে তার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয় এবং লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে থাকার ব্যাপারে অনুরোধ করা হয়। মূলত শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন হাতুরুসিংহে। দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়েও আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রোফাইল থেকে বাংলাদেশের নাম মুছে ফেললেন হাতুরুসিংহে

আপডেট সময় ০৩:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭