ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ জিতলে ৬৮ কি.মি হাঁটার ঘোষণা মেসির!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নানা নাটকীয়তার পর দাপটের সাথে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন দলটির লক্ষ্য একটাই! আসন্ন বিশ্বকাপটি ঘরে তোলা।

তবে বিশ্ব ফুটবলের প্রাণভ্রমরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্য শিরোপা জেতার লক্ষ্যটা একটু বেশিই জোড়ালো। কারণ, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জিতলেও নিজের দেশ আর্জেন্টিনার হয়ে এখনও কোনো শিরোপা জেতেননি তিনি।

এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত গত বিশ্বকাপে শিরোপার একেবারে কাছে গিয়েও জিততে পারেনি আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের। আর তারই জের ধরে অভিমান করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন মেসি। তবে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের অনুরোধে আবারও ফেরেন জাতীয় ফুটবল দলে। তাই আসন্ন বিশ্বকাপে টিম আর্জেন্টিনার পাশাপাশি সকলের নজর থাকবে মেসির দিকেও।

আর এরই মধ্যে প্রশ্ন উঠেছে আগামী ২০১৮ সালের বিশ্বকাপ যদি আর্জেন্টিনা জিততে পারে তাহলে মেসি কী করবেন?

এ ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেনও এই ফুটবল জাদুকর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি হেঁটেই যাব সান নিকোলাসে! যদি চ্যাম্পিয়ন হতে পারি রাশিয়ায়।

প্রসঙ্গত, আর্জেন্টিনার রোসারিও থেকে সান নিকোলাস। ৬৮ কিলোমিটার পথ। হেঁটে যেতে প্রায় ১৪ ঘণ্টা সময় লাগে। প্রত্যেক বছর ২৫ সেপ্টেম্বর তীর্থযাত্রীরা এই পথ হেঁটে ধর্মস্থান সান নিকোলাসে যান পূণ্য অর্জন করতে।

লিওনেল মেসি জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপ যদি আর্জেন্টিনা জিততে পারে তিনিও আগামী বছর ২৫ সেপ্টেম্বর ওই পথে হাঁটতে রাজি!

তবে এক্ষেত্রে তার সতীর্থ সার্জিও আগুয়েরো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, হাঁটব না। আমরা দৌড়েই ৬৮ কিলোমিটার পৌঁছে যাব!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জিতলে ৬৮ কি.মি হাঁটার ঘোষণা মেসির!

আপডেট সময় ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭