ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রাণ গ্রুপের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের বিরুদ্ধে উকিল নোটিশ

অাকাশ নিউজ ডেস্ক:

প্রাণ আরএফএল গ্রু‌পের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের মাধ্যমে অনলাই‌নে প‌ণ্যের অর্ডার এবং ক্রে‌ডিট কা‌র্ডে অগ্রিম মূল্য প‌রি‌শো‌ধের পরও পণ্য ডে‌লিভারি না করায় ১৭ জুলাই সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উকিল নো‌টিশ পাঠিয়েছেন একজন গ্রাহক। তিনি অভিযোগ করে বলেছেন, পণ্য ডেলিভারি দিতে না পারলেও প্রতিষ্ঠানটি অগ্রিম নেওয়া অর্থও ফেরত দিচ্ছে না।

অথব ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো উকিল নোটিশে লেখা হয়েছে, ‘গত ১১ জুলাই একটি ল্যাপটপ টেবিল, দুটি পিলো এবং দুই কেজি আমের অর্ডার আপনার অথবা ডট কমের এর মাধ্যমে প্রদান করি। আমার অর্ডার ২২৯৪ টাকা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করি।’

তিনি জানান, ‘১১ জুলাই সন্ধ্যায় আমার ০১৬*****৫১৮ নম্বরে ফোন করে অথবা ডট কম থেকে জানানো হয় ৪০০ টাকার আম ক্রয় না করলে আমের অর্ডার দেয়া সম্ভব হবে না। আমি তখন ৪০০ টাকার আমের অর্ডার করি এবং অথবা ডট কম থেকে অর্ডার নিশ্চিত করে বলা হয় আমটি ১২ জুলাই সকালে ডেলিভারি করা হবে এবং ডেলিভারি করার সময় বর্ধিত অর্ডারের মূল্য ক্যাশ নেয়া হবে।’

তবে পরের দিন তার কাছে এর কোন কিছুই আসেনি। শাহরিয়ার বলছেন, ‘পরের দিন আম, ল্যাপটপ টেবিল বা পিলো কোন কিছু সরবরাহ না করায় আমি ১৩ জুলাই বিকেলে অথবা ডট কমের গ্রাহকসেবা কেন্দ্রে অভিযোগ দিলে বলা হয় ১৫ জুলাই সকল পণ্য ডেলিভারি করা হবে। কিন্তু শনিবারেও দুপুর পর্যন্ত কোন পণ্য ডেলিভারি না হওয়াতে আমি ১৫ জুলাই বিকেলে আবারও অথবা ডট কমে ফোন করলে বিপ্লব নামে একজন ব্যক্তি জানান আম নাকি সরবরাহ করা সম্ভব নয়!’

বিপ্লব ওই গ্রাহককে জানান, আম যারা সরবরাহ করবে তাদের সঙ্গে নাকি চুক্তি শেষ। আর ল্যাপটপ টেবিল বা পিলো কবে পাওয়া যাবে সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি।

খন্দকার হাসান শাহরিয়ার বলছেন, ‘আজ প্রায় এক সপ্তাহ হলো কিন্তু কোন পণ্য সরবরাহ বা অর্থ ফেরত প্রদান করেনি। এটি অথবা ডট কমের কেমন অনলাইন সেবা? গ্রাহককে হয়রানি করাই কি অথবা ডট কম এর উদ্দেশ্য?’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উন্নত বিশ্বের কোন গ্রাহককে এমনভাবে হয়রানি করলে উক্ত প্রতিষ্ঠান অর্ডারকৃত পণ্য বিনামূল্যে সরবরাহের পাশাপাশি জরিমানাও প্রদান করে। অথচ অথবা ডট কম সম্পূর্ণ অর্থ অগ্রিম পরিশোধের পরও পণ্য সামগ্রী অর্ডার তো করছেই না বরং বারবার অভিযোগ করার পরেও সমস্যা সমাধানে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না প্রতিষ্ঠানটি।’

অথবা ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো উকিল নোটিশে শাহরিয়ার লিখেছেন, ‘আপনাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল পণ্য সরবরাহ এবং যে পণ্য সরবরাহ করা সম্ভব নয় তার সমুদয় অর্থ নগদে ফেরত প্রদানের পাশাপাশি যারা আমাকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে আমাকে অবহিত করবেন।’

তিনি আরও দাবি করে লিখেছেন, ‘একই সাথে আমাকে হয়রানি করার জন্য যথাযথ জরিমানাও প্রদান করবেন। অন্যথায় উক্ত সময় পর আপনার তথা আপনার অথবা ডট কম এর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণ গ্রুপের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের বিরুদ্ধে উকিল নোটিশ

আপডেট সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭