ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের পর চনমনে তাসকিন মাঠে ফিরতে প্রস্তুত

আকাশ স্পোর্টস ডেস্ক:
হাতের তালুতে মেহেদীর রং এখনো মুছে যায় নি। অনুশীলনের ফাঁকে সংবাদকর্মীদের হাত দুটি দেখিয়ে লাজুক হাসিতে মুখ লুকালেন। সারাক্ষণই মুখে হাসি। চোখে চঞ্চলতা।  বিয়ের সপ্তাহ খানেক বাদে চিটাগাং ভাইকিংসের অনুশীলনে এভাবেই দেখা দিলেন পেসার তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকায় লম্বা সফর শেষ করে ১ নভেম্বর দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন ২২ বছর বয়সী তাসকিন। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে শুরু করেন নতুন জীবন।
সিলেটে বিপিএল শুরুর প্রথম দুই দিন মাঠে নেমেছে ৬ দল। সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস খেলেছে দুটি করে ম্যাচ। মঙ্গলবার প্রথম ম্যাচ খেলতে নামবে তাসকিনের চিটাগাং। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বিগ ম্যাচে নামার আগে সোমবার জেলা স্টেডিয়ামে বেশ সিরিয়াস হয়ে নেটে ৬ ওভার বোলিং করেন তাসকিন। ফিটনেস নিয়েও চলল কাজ।
জাতীয় দলে শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু সাউথ আফ্রিকা সফরে দেখা যায়নি ছন্দ। বিপিএল দিয়ে উঠে আসা এই পেসার আরেকটা বিপিএল খেলেই ফিরতে চান আপন গতিতে। বললেন, ‘দোয়া করবেন, যেন ফিট থেকে পুরো টুর্নামেন্ট খেলতে পারি।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের পর চনমনে তাসকিন মাঠে ফিরতে প্রস্তুত

আপডেট সময় ০৮:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭