ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। তিনি বলেন, আইনমন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন। আজ রোববার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন।

রিজভী বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে চলবে, তা যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয়, তিনি যেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া গেছেন। ১০ নভেম্বর তাঁর ছুটি শেষ হবে। ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।

এর আগে লিখিত বক্তব্যে রিজভী বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬ ব্যাংকেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের লুটপাটরে সুযোগ করে দিতে যে ঋণ-জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তারা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করছে। সেখানে বাড়ি বানাচ্ছে। গতকালও এক মন্ত্রী বলেছেন, মন্ত্রীরা এখন বিদেশে বাড়ি বানাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন: রিজভী

আপডেট সময় ০২:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭