ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

জিসিসি থেকে কাতারকে বাদ দেয়ার পরিকল্পনা সৌদি জোটের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবরোধ আরোপের পর এবার উপসাগরীয় সহযোগিতা জোট জিসিসি থেকে কাতারকে বাদ দেয়ার পরিকল্পনা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সোমবার লন্ডনের চেতাম হাউসে এক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস কাতারকে বহিষ্কারের পরিকল্পনার কথা জানাবেন বলে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। গারগাসের লিখিত বক্তব্য সম্পর্কে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কাতার ইস্যু নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিংক ট্যাংক চেতাম হাউসে বক্তব্য রাখবেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে কাতারকে সতর্ক করে গারগাস জোটের তরফ থেকে বলবেন, পারস্পরিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আঞ্চলিক জোট জিসিসির ক্ষতি করবেন, আবার একইসঙ্গে সেই জোটের সদস্যও থাকবেন, এটা হতে পারে না। আপনি আল-কায়েদারও বন্ধু হবেন, আবার আমাদেরও বন্ধু হবেন, এমনটা হয় না।

একই সঙ্গে তিনি তার বক্তব্যে তিনি এটা প্রমাণ করবেন যে, গত ছয় সপ্তাহ ধরে চলা কাতার অবরোধ কাজ করতে শুরু করেছে এবং দোহা চাপে পড়ছে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কাতারে অবস্থানরত তার তালিকাভুক্ত ৫৯ চরমপন্থীকে হস্তান্তরের দাবিও করতে পারেন আলোচনায়।

‘সন্ত্রাসবাদে’ সমর্থন দেয়ার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও পরিবহন সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

জিসিসি থেকে কাতারকে বাদ দেয়ার পরিকল্পনা সৌদি জোটের

আপডেট সময় ০৩:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭