ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৩১ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চান এন্ডারসন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান ইংল্যান্ডের সেরা পেস বোলারা জেমস এন্ডারসন। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জিততে মরিয়া তিনি।

এন্ডারসন বলেন, ‘৩১ বছর হয়ে গেল ব্রিসবেনে আমরা জিততে পারিনি। তাই আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট জয় করে ব্রিসবেনে দীর্ঘদিন জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। ’

ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে ২০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে মাত্র ৪টিতে। হেরেছে ১১টিতে, ড্র করেছে ৫টিতে। এখানে ইংল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৬ সালের নভেম্বরে। ওই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংলিশরা। আজও ওই জয় ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের সর্বশেষ।

এরপর সেখানে ৭টি টেস্ট খেলে কোনো জয় তো পায়নি, উল্টো ৫টি ম্যাচ হেরেছে।

আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। এ ম্যাচেই ৩১ বছর পর ব্রিসেবেনে জয়ের স্বাদ নিতে মরিয়া এন্ডারসন স্কাই স্পোর্টসকে বলেন, ‘গত দু’বছরে উভয় দলেরই অনেক পরিবর্তন হয়েছে। আমি মনে করি, উভয় দলই নিজেদের সেরাটা দেখাতে শুরু করেছে। কিন্তু তাদের অসঙ্গতি রয়েছে। তাই যেকেউ ভালো শুরু করতে পারে। গাব্বায় অস্ট্রেলিয়ার দূর্গ রয়েছে। ১৯৮৮ সাল থেকে তারা এখানে আমাদের কাছে হারেনি। তবে ড্র বা জয়, যাই হোক না কেন আমি মনে করি আসল হলো কিভাবে সিরিজ হবে সেটি গুরুত্বপূর্ণ। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দীর্ঘদিন পর ব্রিসবেনে জয়ের দেখা পাওয়া। ’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২৯ টেস্টে ৫০৬ উইকেট শিকার করেছেন এন্ডারসন। টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। টেস্টে উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন এন্ডারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩১ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চান এন্ডারসন

আপডেট সময় ০৬:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭