ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো পাকিস্তানে খেলতে নামছে শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে সেই বহুল প্রতিক্ষীত সময়টি এসেছে। পাকিস্তানে আবারো ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ সন্ধ্যা ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি লড়তে যাচ্ছে পাকিস্তান।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের বহনকারী বাসের উপর হামলার পর দেশটি পাকিস্তানে যেকোন ম্যাচ খেলা থেকে বিরত ছিল। গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে গুলি করা হলে দলের ৬ জন খেলোয়ার আহত হন। নিহত হন ৬ জন পুলিশ সদস্য ও ২ জন সাধারণ মানুষ। এর পর থেকে পাকিস্তান বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ দুবাইতে আয়োজন করছে।

এদিকে এই ম্যাচকে ঘিরে পাকিস্তানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ বেশ কয়েক বছর ধরে পাকিস্তান চাচ্ছে তাদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে। রবিবার সকালে পাকিস্তান দল লাহোরে পৌছালে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। খবরে জানা যাচ্ছে, শ্রীলংকা দলটি আবু ধাবি থেকে লাহোরে আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করার পর তাদেরকে হোটেল পর্যন্ত একটি বোমা-নিরোধক বাসে করে নিয়ে যাওয়া হয়। এছাড়া যে রাস্তা দিয়ে সফরকারী দলটির বাস যাবে সেই রুট পুরোটা ভারী অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের ম্যাচটি সফলভাবে সম্পন্ন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া হয়ে আছে। কারণ ২০০৯ সালের হামলার পর তারা যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারো পাকিস্তানে খেলতে নামছে শ্রীলঙ্কা

আপডেট সময় ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭