ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কমিউনিটি পুলিশ শক্তিশালী হলে নিরাপত্তা বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগে গ্রামে-মহল্লায় স্থানীয় মাতব্বররা যে ধরনের সামাজিক কাজ করতেন, কমিউনিটি পুলিশ এখন সে কাজই করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশ শক্তিশালী হলে নিরাপত্তা বাড়বে। তাহলে প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। এছাড়া ছোট ছোট বিরোধ শুরুতেই মীমাংসা করা গেলে থানা ও কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে না।’ শনিবার (২৮ অক্টোবর) সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিকভাবে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে আইজিপি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে দুই দফায় ৮০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সীমাবদ্ধতার কারণে পুলিশকে অনেক সুবিধাই দেওয়া যায়নি।’ গাড়িসহ পুলিশের অন্যান্য সমস্যার সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘কমিউনিটি পুলিশিং হলো একটা স্বেচ্ছাশ্রম। কমিউনিটি পুলিশের কমিটিগুলো গঠন করতে হবে ভালো লোক দিয়ে। তাহলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। এতে জনগণের সহযোগিতা পাওয়া যাবে। নাগরিক দায়িত্ব জাগিয়ে তোলা এবং সংগঠিত করাই এর লক্ষ্য। ’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ডিএমপির আট বিভাগ থেকে আটজন সদস্যকে ও বিট পুলিশিংয়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দফতরের সামনে থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রা বের করেন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গিয়ে র‌্যালি শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

কমিউনিটি পুলিশ শক্তিশালী হলে নিরাপত্তা বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭