ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনলতা সেনের চরিত্রে জয়া

অাকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের একজন প্রথমসারির মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তবে এখন তাকে কলকাতার অভিনেত্রী বললেও ভুল হবে না। বিভিন্ন কাজে বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই কাটান। বর্তমানে অভিনয়ও বেশি করছেন কলকাতার ছবিতে।

ওপার বাংলার ছয়টি ছবিতে কাজ করেছেন জয়া। চলতি বছরেই ‘একটি বাঙালি ভূতের গপ্প’ এবং ‘রাজকাহিনি’ নামের দুটি কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘রাজকাহিনি’তে যৌবনাশ্রিত ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন। এবার হাত দিচ্ছেন আরও একটি নতুন ছবির কাজে।

শোনা যাচ্ছে, ‘ঝরা পালক’ নামের কলকাতার একটি ছবিতে বনলতা সেনের চরিত্রে দেখা যাবে তাকে। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। এটি পরিচালনা করবেন সায়ন্তন মুখার্জি।

তবে এখনও খাতা কলমে কিছুই চূড়ান্ত হয়নি। মৌখিকভাবে ছবিটিতে অভিনয় নিয়ে পাকাপাকি কথা হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পরই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জয়া।ছবিটিতে জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।

নাট্যজগতের মানুষ জয়া ২০০৪ সালে ঢুকে পড়েন চলচ্চিত্র জগতে। বাংলাদেশ ও কলকাতা মিলে ২০টার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম ছবি ‘ব্যাচেলর’। কাজ করেছেন ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘ডুবসাঁতার’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জিরো ডিগ্রী’ এবং ‘ঈগলের চোখ’ এর মতো ছবিগুলোতে। জিতেছেন তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনটি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’সহ আরও অনেক পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনলতা সেনের চরিত্রে জয়া

আপডেট সময় ১২:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭