ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

স্বাধীনতার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট স্পেনে থেকে স্বাধীন হওয়ার পক্ষে ভোট দিয়েছে। ১৩৫ আসনের মধ্যে ভোট দিয়েছেন ৮০ জন এমপি। এদের মধ্যে ৭০ জন এমপি স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ১০ জন। বিরোধী দলীয় নেতারা ভোট প্রদান করেন নি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, কাতালোনিয়ার স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নিয়ে সেখানে সরাসরি কেন্দ্রীয় সরকারের শাসন আরোপ করার জন্যে প্রস্তুতি নিচ্ছে স্পেন।

এমন অবস্থায় স্বাধীনতার ঘোষণা দিল কাতালোনিয়া। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ো রাজয় ¯েপনবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি কাতালোনিয়ায় বৈধতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার আগে কাতালোনিয়ার স্বায়ত্তশাসনের সুবিধা কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের সরাসরি কর্তৃত্ব স্থাপনের প্রস্তাব দিয়েছেন স্পেনের রাজয়। এই প্রস্তাব অনুমোদন করার জন্য তিনি সিনেটরদের প্রতি আহবান জানিয়েছেন। পাশাপাশি ওই অঞ্চলের প্রেসিডেন্ট কার্লেস পুইগমেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও আঞ্চলিক মন্ত্রীদেরকে বরখাস্ত করতে চান তিনি। রাজয় বলেন, অন্য কোন পছন্দ না থাকায় তিনি এই ব্যতিক্রমী পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। কাতালোনিয়ায় আইন, গণতন্ত্র, ও স্থীতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কাতালান সরকার পরিবারে বিভক্তি ও সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে। মানুষ ইতিমধ্যেই অনেক দুর্ভোগের শিকার হয়েছে। চলমান অচলাবস্থার কারণে সেখানকার ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, কাতালানদের স্পেনের তথাকথিত সাম্রাজ্যবাদ থেকে আত্মরক্ষা করার প্রয়োজন নেই। বরং তাদের প্রয়োজন ওই গুটিকয়েক লোক থেকে দূরে থাকা, যারা উশৃঙ্খলভাবে নিজেদেরকে কাতালোনিয়ার মালিক বলে ঘোষণা দিচ্ছে।

স্পেনের সংবিধানের ১৫৫ নং ধারা অনুযায়ী সংকটকালীন সময়ে যে কোন পদক্ষেপ নেয়ার ক্ষমতা রয়েছে সরকারের। ফলে কেন্দ্রীয় সরকার কর্তৃক কাতালোনিয়ার অর্থনীতি, পুলিশ বাহিনী ও গণমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই। ধারণা করা হচ্ছে, সিনেট প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাভেল এজেন্টদের জন্য ১০ শতাংশ ছাড় দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স

স্বাধীনতার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া

আপডেট সময় ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭