ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সেনাপ্রধানকে টিলারসনের ফোন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংকে টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ফোনে গণহত্যা ও নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নিতে মিয়ানমার সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্যে জানানো হয়। খবর রয়টার্সের।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। নির্যাতন থেকে বাঁচতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশ আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের ফেরত নিতে বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও মিয়ানমার সরকার তাতে কোনো কর্ণপাত করছে না।

রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাদের নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে জাতিগত নিধন বলে ঘোষণা করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তার। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, টেলিফোনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক ত্রাণ সহায়তা দেয়ার সুযোগ, সংবাদ মাধ্যমকে দুর্গত এলাকায় প্রতিবেদন সংগ্রহের অনুমতি দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জাতিসংঘের তদন্তে সহযোগিতা করার জন্য মিয়ানমার সেনাপ্রধানের কাছে দাবি করেন টিলারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সেনাপ্রধানকে টিলারসনের ফোন

আপডেট সময় ১২:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭