ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

মালয়েশিয়ায় মর্গে পড়ে থাকা বাংলাদেশি নারীর পরিচয় মিলেছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার মর্গে পড়ে থাকা বাংলাদেশের নারায়ণগঞ্জের নারীর প্রকৃত পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম রোজিনা আক্তার। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর উইলসন সড়কে। ‘রাজিয়া আক্তার’ নামে ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট করে আট মাস আগে মালয়েশিয়ায় আসেন রোজিনা।

গত ৩ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যাপার্টমেন্টের আটতলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। প্রকৃত পরিচয় ও বাংলাদেশে থাকা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় মরদেহ ফেরত পাঠানো হয়নি।

সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশের পর রোজিনার পরিবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করে। রাজিয়া আক্তারের পাসপোর্ট নম্বর বিএল ০৮৮৯৫১০। পাসপোর্ট অনুযায়ী তাঁর ঠিকানা রয়েছে নারায়ণগঞ্জের বন্দরের ২০৬ এসএস শাহ রোড। তবে রোজিনার প্রকৃত ঠিকানা হলো নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর উইলসন সড়কে।

রোজিনার বাবা আবদুর রব ও মা বিমলা বেগম। আট ভাই-বোনের মধ্যে রোজিনা আক্তার চতুর্থ। তাঁর স্বামী মো. সেলিম মারা যাওয়ার পর ১০-১২ বছর ধরে বন্দর এলাকায় বসবাস করছিলেন। রোজিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে তন্ময় ইসলাম, মেয়ে আফরিন আক্তারসহ মা ও ছোট ভাই সবুজ মিয়াকে নিয়ে সেখানে থাকতেন রোজিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

২০২৭ অর্থবছরের খসড়া বাজেট নীতিগত অনুমোদন কাতারের মন্ত্রিসভায়

মালয়েশিয়ায় মর্গে পড়ে থাকা বাংলাদেশি নারীর পরিচয় মিলেছে

আপডেট সময় ০২:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭