ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন মাস পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসছে সোমবার। রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ রূপরেখা প্রস্তাব, নির্বাচন কমিশনের সংলাপে দেওয়া ২০ দফা প্রস্তাব এবং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা হতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। আগামীতে দলের করণীয় কী হতে পারে, সে সম্পর্কে নেতাদের কাছ থেকে মতামত চাইতে পারেন তিনি।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ৯৪ দিন লন্ডনে থাকার পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গত বুধবার খালেদা জিয়া দেশে ফেরেন। পরদিন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে অনুমতি ছাড়া খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না বলে আদালত নির্দেশ দেন। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রামে আছেন।

এদিকে, খালেদা জিয়া দীর্ঘ তিন মাস সাত দিন পর সোমবার তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। তাকে দলের নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

আপডেট সময় ০১:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭