ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ বর্তমানে দেশে আত্মগোপনে থাকা তাদের দলীয় নেতাকর্মীদের গুরুতর বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক দলটি বুঝে কিংবা না বুঝে তাদের পুরনো প্রতারণা ও ফাঁদের মাধ্যমে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত করে তুলছে। একসময় তারা সামাজিকভাবে অঘোষিতভাবে রিকনসিলিয়েশন বা সমন্বয়ের পথে এগোলেও এখন তাদের পুনরায় বিপদের মুখোমুখি করা হচ্ছে। দেশের জনগণ ও সংশ্লিষ্টরা আশা করেন, পলাতক চক্রটি যেন আর নতুন করে লুকায়িত নেতাকর্মীদের উত্তেজিত করার অপচেষ্টা না চালায়।

প্রতিবেশী দেশ থেকে দেশে অস্থিরতা তৈরির যে অভিযোগ উঠেছে, তা সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী রাষ্ট্রের এই বিষয়টি তারা কূটনৈতিক চ্যানেলে (ডিপ্লোমেটিক্যালি) পরিচালনা করছেন। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনি বাধা বলতে বিষয়টি সেভাবে নেই। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত চাওয়া হয়েছে। প্রচলিত নিয়মে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আবেদন জানানো হলে অন্যান্য দেশের মতো এই প্রক্রিয়ায় আসামিদের প্রত্যাবর্তন করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘এজ ইউজুয়াল এ রকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সে রকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এবং এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদেরকে প্রত্যাবর্তন করায়।’।

ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। আপনার কাছেই প্রথম শুনলাম, এটি আমার জ্ঞানে নেই। এছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোনো সম্মিলিত বৈঠকের পরিকল্পনা আছে কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, এটি ভবিষ্যতের বিষয় এবং এখন পর্যন্ত এ নিয়ে কোনো বৈঠক হয়নি। তবে প্রধানমন্ত্রী এনসিপি’র কয়েকজন নেতার সঙ্গে তাদের অনুরোধেই সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা সরকারের রয়েছে এবং সময়মতো তা সবাইকে জানানো হবে। পরের বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬