ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম দুই ওয়ানডে অসহায়ভাবে হেরে যায় মাশরাফিবাহিনী। তাই ধবলধোলাই এড়াতে আজ জয়ের কোন বিকল্প নেই।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে বাংলাদেশ সময় ২টায় ম্যাচটি শুরু হবে। তৃতীয় বাংলাদেশী অধিনায়ক হিসেবে ৫০-তম ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি। আগের দুইজন যথাক্রমে হাবিবুল বাশার এবং সাকিব আল হাসান।

তুলনামূলক স্লো এবং লো বাউন্স থাকে বাফেলো পার্কে। এই বছর ঘরোয়া একদিনের ক্রিকেটে আগে ব্যাট করে গড় রান ২৫৪। তবে আগে ব্যাট করে ৩০০ হয়েছে দুইবার, দুইবারই আগে ব্যাট করা দল জিতেছে।

ইনজুরির কারণে তামিম ইকবাল নেই একাদশে। জায়গা হারিয়েছেন নাসির হোসেন। একাদশে ঢুকেছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। অপরদিকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল:
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল:
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, আইডেন মারকরাম, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহার্ডিন, উইলিয়াম মুলডার, ইমরান তাহির, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০২:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭