ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং দেশি-বিদেশি ভিভিআইপিদের স্মৃতিসৌধে যাতায়াত ও শ্রদ্ধা নিবেদনের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে।

অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে সাভার যাতায়াতের প্রধান সড়ক এবং স্মৃতিসৌধের চারপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে অগ্নিনির্বাপণী গাড়িসহ প্রয়োজনীয় জনবল মোতায়েন রাখা হবে।

এছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনের নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিবাহবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা কৃষ্ণান

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

আপডেট সময় ০২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬