কাতারে আয়োজিত ‘শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি’ পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি তরুণ উসামা মাওলানা মুহাম্মদ। এবারের প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ বা ‘আউয়াল আল-আওয়ায়েল’ পর্বে উত্তীর্ণ হওয়া ১০ জনের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এই গৌরব অর্জন করেছেন।
সিলেট জেলার শাহপরান থানার খাদিমপাড়া এলাকার বাসিন্দা উসামার বাবা মরহুম মাওলানা শিহাবুদ্দীন কাতারে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। উসামার এই সাফল্যের প্রত্যাশায় এখন কাতারের বাংলাদেশি কমিউনিটিসহ সর্বস্তরের মানুষের নজর ১৯ নভেম্বরের চূড়ান্ত ফল ঘোষণার দিকে। ওইদিন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে ১০ লাখ কাতারি রিয়াল পুরস্কার প্রদান করা হবে। আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত বিজয়ী এখনো ঘোষণা করা হয়নি; এবার শীর্ষ পুরস্কার কার হাতে উঠবে, তা জানা যাবে ১৯ নভেম্বর। বাংলাদেশের সিলেট জেলায় শাহপরান থানায় খাদিমপাড়া এলাকায় তাঁর বাড়ি।
এর আগেও প্রতিযোগিতার ইতিহাসে উসামার নাম উজ্জ্বল ছিল। ২০২২ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি এই আয়োজনের তিনটি শাখার একটিতে প্রথম স্থান অর্জন করে ১ লাখ রিয়াল পুরস্কার জিতেছিলেন। আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসেম বিন মুহাম্মদ আল থানির নামে আয়োজিত এই রাষ্ট্রীয় প্রতিযোগিতায় এবার চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
ফাইনালে জায়গা পাওয়া প্রতিযোগীদের তালিকা
- উসামা মাওলানা মুহাম্মদ: বাংলাদেশ
- জামালুদ্দিন আবদুস সালাম: লিবিয়া
- আবদুল ফাত্তাহ আবদুল হামিদ: মিসর
- উবায়দুল্লাহ বুবকর আঙ্গু: নাইজার
- আবদুর রহমান আবদুল জলিল: লিবিয়া
- মুহাম্মদ আদম মুহাম্মদ: চাদ
- আহমদ ইউসরি মুহাম্মদ: মিসর
- আহমদ মুহাম্মদ সালেহ: মিসর
- আহমদ হুসাইন উসমান: লিবিয়া
- আবদুল হামিদ জুমা: লিবিয়া
আয়োজক কমিটির ঘোষিত চূড়ান্ত এই তালিকায় লিবিয়ার চারজন, মিসরের তিনজন এবং বাংলাদেশ, নাইজার ও চাদ থেকে একজন করে প্রতিযোগী রয়েছেন। গতবারের বিভাগীয় সাফল্যের পর এবার উসামা বড় কোনো শিরোপা ও ১০ লাখ রিয়ালের পুরস্কার জিততে পারেন কি না, তা নিয়ে তাঁর শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা ফল ঘোষণার—আগের বিভাগীয় শিরোপার সঙ্গে এবার ১০ লাখ রিয়ালের পুরস্কারও যোগ করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে তাঁর সাফল্যপ্রত্যাশীরা।
আকাশ নিউজ ডেস্ক 
























