ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

জুবাইদা রহমান -: সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে

বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এই রূপকল্প বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত অস্ত্রোপচার সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’।

ডা. জুবাইদা রহমান জানান, প্রায় ২০ কোটি জনসংখ্যার এই দেশে বর্তমানে মাত্র ৩ হাজার অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী প্রতি এক লাখ মানুষের জন্য ৪ থেকে ৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট থাকার কথা থাকলেও, বাংলাদেশে এই সংখ্যা মাত্র ০.৫৮ জন। তিনি বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে আজও প্রশিক্ষিত বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের এই অবহেলার কারণে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ প্রয়োজনীয় ও জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, কেবল অপারেশন থিয়েটার নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করেন তারা। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে তাদের অবদান অপরিসীম। তিনি আরও বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্য কাঠামো কেবল অবকাঠামোর ওপর নির্ভর করে না; বরং দক্ষ, অনুপ্রাণিত এবং যথাযথ সহায়তা পাওয়া পেশাজীবীদের উপস্থিতিই এর আসল ভিত্তি। অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি চিকিৎসকদের নিরাপত্তা, সম্মান এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যা রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে অপরিহার্য। বিশেষায়িত এই চিকিৎসা খাতের উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুবাইদা রহমান -: সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে

আপডেট সময় ০৬:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬