ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শান্তর বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ের খরা কাটানোর লক্ষ্য নিয়ে রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার গতিময় কন্ডিশনে চার পেসার নিয়ে সাজানো স্বাগতিকদের বোলিং আক্রমণের বিরুদ্ধে বড় স্কোর গড়াকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ। সেই অপেক্ষা ঘোচানোর মিশনে রোববার (১৫ নভেম্বর)দুপুর দুটায় জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিলেট টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন, যিনি তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামবেন। এছাড়া পেস বোলিং লাইনআপ শক্তিশালী করতে ইবাদত হোসেন চৌধুরীকে যুক্ত করা হয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন। ম্যাচে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম একাদশে নেই। আর সেই সংগ্রহকে পুঁজি করে হাসান, তাসকিন ও ইবাদতরা যদি প্রোটিয়া ব্যাটিংয়ে আঘাত হানতে পারেন, তাহলে লড়াই জমিয়ে তোলার সুযোগ থাকবে শান্তদের।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞদের ওপর বড় প্রত্যাশা থাকছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মিডল অর্ডারে মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে বড় দায়িত্ব পালন করতে হবে। বিশেষ নজর থাকবে তাওহিদ হৃদয়ের ওপর, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানের ইনিংস হৃদয়ের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। উইকেটরক্ষক হিসেবে লিটন কুমার দাস এবং আট নম্বরে মেহেদী হাসান মিরাজ রয়েছেন।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১৬টি টেস্টে বাংলাদেশ কখনোই জয়ের মুখ দেখেনি। এর মধ্যে ১৪টি ম্যাচে হার এবং দুটি ড্র হয়েছে, যার সবগুলোই ছিল বৃষ্টির কারণে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট খেলে প্রতিটিতেই হার দেখেছে বাংলাদেশ, যার পাঁচটিই ছিল ইনিংস ব্যবধানে। ওয়ান্ডারার্সে এটি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ টেস্টে এখনো জয়ের মুখ দেখেনি দল। সেই দুই ম্যাচও বৃষ্টির কারণে নিষ্পত্তি হয়নি। বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েটজি। ১৪ ম্যাচে হার, বাকি দুটি ড্র।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছে চার পেসার কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডারকে নিয়ে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন সাইমন হারমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে থাকছেন এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবাইর হামজা ও অধিনায়ক টেম্বা বাভুমা। সর্বশেষ সিরিজ থেকে দলে ফেরা জুবাইর হামজা ও ডেন প্যাটারসন রয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ওয়ান্ডারার্সের বাউন্স ও গতি সামলে থিতু হওয়াটাই ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রোটিয়া অধিনায়ক বাভুমা ও টাইগার কাপ্তান শান্ত ট্রফি হাতে পোজ দিচ্ছেন ক্যামেরায়। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখার পরিকল্পনা থাকবে স্বাগতিকদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের বাংলাদেশ স্কুলে সিপাহী-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শান্তর বাংলাদেশ

আপডেট সময় ০২:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬