ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেত্রকোনায় বোরো ধানের আধুনিক প্রযুক্তি ও বীজ নিয়ে কৃষক সমাবেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে বোরো ধানের বীজ সংরক্ষণ, বিতরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এক কৃষক সমাবেশ ও মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রি ধান-১০৩ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালিদ হাসান তারেক। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনার উপপরিচালক মো. আমিরুল ইসলাম ও স্থানীয় কৃষকরা এতে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ধান উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। একইসঙ্গে উন্নত জাতের বীজ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও বীজ সংরক্ষণের পাত্র বিতরণ করা হয় এবং প্রযুক্তি গ্রামের বিভিন্ন গবেষণা কার্যক্রম নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন সেই নারী

নেত্রকোনায় বোরো ধানের আধুনিক প্রযুক্তি ও বীজ নিয়ে কৃষক সমাবেশ

আপডেট সময় ০১:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬